করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি দেশ রূপান্তরকে বলেন, হালকা জ¦র ও সর্দি নিয়ে গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় যান চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান। সেখানে একটি ল্যাবে নমুনা পরীক্ষায় গত ২৯ মার্চ তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র আতাউর রহমান স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।