২৬ মার্চ স্বাধীনতা দিবসে ছেলে স্বাধীনকে বিয়ে করান তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। বিয়ের আনন্দ ফুরিয়ে না যেতেই পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। ওমর সানি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার স্ত্রী আমার ছেলে নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ। সবাই অসুস্থ, আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে।’
তবে তারা করোনায় আক্রান্ত হয়েছেন কিনা, সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে করোনা ভাইরাসের উপসর্গ আছে মনে করে তারা সবাই এখন বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন ওমর সানি। আজ সপরিবারে করোনা পরীক্ষা করাবেন বলে জানান তিনি।