দেশে কোলন ক্যানসার চিকিৎসায় ‘নতুন’ এক কেমোথেরাপির ব্যবহার শুরু হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোলন ক্যানসার আক্রান্ত এক রোগীর শরীরে ‘ক্রানোমডুলেটেড’ নামে ওই কেমোথেরাপির কোর্স সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নতুন এই চিকিৎসাপদ্ধতি নিয়ে ব্যাপক আশাবাদও ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, কোলন ক্যানসার চিকিৎসায় নতুন এই পদ্ধতি বাংলাদেশে প্রথম। এতে একটি নির্দিষ্ট সময়ে ওষুধ প্রদান করা হয় যখন ক্যানসার আক্রান্ত কোষগুলোর বিভাজন হয়, যার ফলে ওই কোষগুলোকে খুব সহজেই মেরে ফেলা যায়। তাছাড়া এ পদ্ধতিটি সুস্থ কোষগুলোর জন্যও বেশ উপকারী। বিজ্ঞপ্তি।