চেলসির কোচ হওয়ার পর প্রথম হারের তেতো স্বাদ পেলেন টমাস টুখেল। গতকাল শনিবার নিজেদের মাঠে অবনমন অঞ্চলে থাকা ওয়েস্টব্রমের কাছে ২-৫ গোলে হেরে গেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ পর হারলেন পিএসজির সাবেক কোচ। ওদিকে, সিরি আ-র শিরোপা দৌড়ে থাকা এসি মিলান আবার পয়েন্ট নষ্ট করেছে। গতকাল সাম্পদোরিয়ার বিপক্ষে ২৯ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। নরওয়ের জেন্স হোইগ ৮৭ মিনিটে গোল করলে হারের লজ্জা থেকে বাঁচে মিলান। ওদিকে লা লিগায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জিতেছে এইবারের বিপক্ষে। এই জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে ২-এ উঠে এসেছে রিয়াল। আজ ৬৬ পয়েন্টে শীর্ষে থাকা আতলেতিকোর খেলা আছে। কাল বার্সেলোনার ম্যাচ। ৬২ পয়েন্ট নিয়ে তারা আছে ৩ নম্বরে।