কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার্যাক্ট ক্লাবে ২০২১-২২ রোটাবর্ষের সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রোটার্যাক্টর মো. মাছুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের রোটার্যাক্টর নাহিনূর রহমান কুলসুম।
শনিবার রাত ৯টায় সংগঠনটির ১৫৭তম সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
ক্লাবের বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনের সদস্য রোটার্যাক্টর আমিনুল ইসলাম বলেন, যে আগামী জুন মাসে রোটারি বর্ষ ২০২১-২২ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন- বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, সমাজে অবহেলিত শিশুদের উন্নয়ন, ক্যাম্পাসে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।