সাংসদ মেহের আফরোজ চুমকি করোনায় আক্রান্ত

করোনার টিকা নেওয়ার প্রায় দুই মাসের মধ্যে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. মাজেদুল ইসলাম সেলিম।

এর আগে তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনা টিকা আনুষ্ঠানিক উদ্বোধনকালে নিজ সংসদীয় এলাকায় গাজীপুর জেলার প্রথম সংসদ সদস্য হিসেবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকাগ্রহণ করেন।

মাজেদুল ইসলাম সেলিম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এরপর থেকে তিনি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। এ কারণে তিনি গত ২ এপ্রিল করোনা পরীক্ষার নমুনা দেন। পরদিন শনিবার নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে।