সুপ্রিম কোর্টে শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার

সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত নারী আইনজীবীদের শিশুর তত্ত্বাবধানের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) শেরেবাংলা এ কে ফজলুল হক ভবনে সুসজ্জিত ডে কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এটি উদ্বোধন করেন। এ সেন্টারে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে সার্বক্ষণিক সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থার সুযোগ রয়েছে।