বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের টেবিল টেনিস (টিটি) নারী এককে সোনাম সুলতানা সোমাকে হারিয়ে সেরা হয়েছেন সাদিয়া রহমান মৌ।
সোমবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী একক ইভেন্টে অল আনসার ফাইনালে মৌ ৪-২ সেটে হারিয়েছেন সোনামকে। এই ইভেন্টে ব্রোন্হ জিতেছেন বাংলাদেশ পুলিশের সালেহা পারভীন সেতু ও সেনাবাহিনীর সুলতান মাহি।
পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ পুলিশের মুনতাসিন আহমেদ হ্রদয় ৪-০ সেটে সেনাবাহিনীর রিফাত মাহমুদ সাব্বিরকে হারিয়েছেন। এই ইভেন্টের ব্রোঞ্জ বাংলাদেশ আনসারের জাভেদ আহমেদ ও মুফখারুল ইসলাম সজীবের
মিশ্র দ্বৈত বিভাগে বাংলাদেশ আনসার স্বর্ন জিতেছে। সোনাম সুলতানা সোমা ও জাভেদের জুটি ৩-২ গেমে বাংলাদেশ সেনাবাহিনীর রিফাত মাহমুদ সাব্বির এবং নওরীন সুলতানা মাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মিশ্র দ্বৈতে রৌপ্য জেতে বাংলাদেশ সেনাবাহিনী। এই ইভেন্টে ব্রোঞ্জ বাংলাদেশ পুলিশ ও আনসারের।
পুরুষ দ্বৈত ইভেন্টেও স্বর্ন বাংলাদেশ আনসারের। মুফরাতুল হামজা সজীব ও ইমরান হোসেন হ্রদয় জুটি ৩-২ গেমে হাসিবুর রহমান ও রিফাত মাহমুদ সাব্বিরকে হারায়। মিশ্র দ্বৈতের মতো পুরুষ দ্বৈতেও রৌপ্য বাংলাদেশ সেনাবাহিনীর। এই ইভেন্টের ব্রোঞ্জ বাংলাদেশ পুলিশ ও আনসারের।