নারীর কাটা মাথা, শরীরের বাকি অংশের খোঁজে পুলিশ

নারায়ণগঞ্জে অজ্ঞাত এক নারীর কাটা মাথা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার দুপুরের দিকে ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টসের সামনের একটি ডোবা থেকে মাথা উদ্ধার হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সাত-আট দিন আগে তাকে হত্যা করে মাথার অংশটি সেখানে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মাথার অংশটি উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কে বা কারা হত্যা করে ওই নারীর দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে ফেলে গেছে। তবে ওই নারীর দেহটি এখনো উদ্ধার করা যায়নি।