সুপার স্পেশালাইজড হাসপাতাল

নির্মাণকাজ পরিদর্শন বিএসএমএমইউ উপাচার্যের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নির্মাণাধীন ৭০০ শয্যাবিশিষ্ট দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল সোমবার হাসপাতালটি পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করেন তিনি।

উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ও কোরিয়ান প্রতিনিধিগণ দিনরাত পরিশ্রম করে সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের গতিশীল কর্মকা-ে মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে এই হাসপাতালটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে পারবেন বলে আশা করছি।’