টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি শাকিল জয়

সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন আছেন। জয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে।

গতকাল সোমবার সকালে প্রকৌশলী তানভীর শাকিল জয় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন সুস্থ আছেন। এক মাস আগে তিনি টিকা নিয়েছিলেন।