করোনায় সুপ্রিম কোর্টের আরেক আইনজীবীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আরও এক আইনজীবী। তার নাম রশীদ আহমেদ (৫১)। গতকাল সোমবার দুপুরে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গত শনিবার সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী তানভীর পারভেজ (৪৭) রাজধানীর বাড্ডার এম. জেড. হাসপাতালে মারা যান। কভিড-১৯-এ আক্রান্ত হয়ে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২৭ মার্চ থেকে চিকিৎসাধীন ছিলেন তরুণ আইনজীবী তানভীর পারভেজ।  করোনায় আক্রান্ত হয়ে অ্যাডভোকেট রশীদ আহমেদ গত ২১ মার্চ  হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২২ মার্চ আইসিইউতে নেওয়া হয়। রশীদ আহমেদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ^রীতে। প্রশাসনিক ট্রাইব্যুনালের নিয়মিত আইনজীবী রশীদ আহমেদ ২০১৭ সালে হাইকোর্টে আইন পেশা পরিচালনার জন্য অনুমতিপ্রাপ্ত হন।