টোকিও অলিম্পিকে নেই উত্তর কোরিয়া

করোনাভাইরাস অতিমারীতে এক বছর পিছিয়ে ২৩ জুলাই থেকে নির্ধারিত টোকিও অলিম্পিক আদৌ হবে কিনা নিশ্চিত নয়। তবে প্রথম দেশ হিসেবে উত্তর কোরিয়া গ্রীষ্মকালীন ক্রীড়া আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। গত ২৫ মার্চ অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়ার জাতীয় অলিম্পিক কমিটি। তারা জানিয়েছে, ‘কভিড-১৯ ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী স্বাস্থ্য নিয়ে শঙ্কা বেড়ে যাওয়ায় অ্যাথলেটদের রক্ষা করতে টোকিও অলিম্পিকে অংশ নেবে না উত্তর কোরিয়া।’ তবে এ বিষয়ে আয়োজক দেশ জাপানের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি। ১৯৮৮’র সিউল অলিম্পিক বয়কটের পর এবারই প্রথম অলিম্পিক থেকে সরে দাঁড়াল উত্তর কোরিয়া।