মামুনুলের পক্ষে ফেইসবুক স্ট্যাটাস ছাত্রলীগ নেতা বহিষ্কার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে ফেইসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনকে (ফয়েজ মারজান) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত’ থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ফয়েজ উদ্দিন ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার বাসিন্দা।