ভ্যাকসিন নেবেন লঙ্কান ক্রিকেটাররাও

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে শ্রীলঙ্কান ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দিচ্ছে দেশটির সরকার। অবশ্য ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়নি। ক্রিকেটারদের ইচ্ছে হলে নিতে পারবেন। এখন অনাগ্রহীরা সিরিজের পর বাংলাদেশে ওয়ানডে সফরের আগে ভ্যাকসিন নিতে পারবেন।

ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পর দ্বিতীয় দেশ হিসেবে করোনা টিকা নিতে যাচ্ছেন লঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশের মতো এই সিরিজেও গ্যালারিতে দর্শক থাকছে না। তবে এই সিরিজের পর থেকে দর্শকদের মাঠে ফেরার অনুমতি দেওয়া হবে বলে জানান লঙ্কান ক্রিকেট কমিটির নবনির্বাচিত কমিটি প্রধান অর্জুনা ডি সিলভা।

উইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে পারিবারিক কারণে খেলেননি অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে দলে ফিরছেন তিনি। এছাড়া ওই সফরের দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়া বাঁহাতি স্পিনার লাসিত এম্বুলদেনিয়া এই সিরিজে থাকছেন না।  ইন্টারনেট।