এমপিওভুক্ত বেসরকারি বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২১) মাসের বেতনের চেক ছাড় করেছে সরকার। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের মার্চ মাসের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক হস্তান্তর করা হয়েছে। বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী, রূপালী ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হবে।