চট্টগ্রামে নওফেল

নির্দেশ না মানলে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা

কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে সরকার সম্মান দিয়ে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছিল উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে তারা (কওমি মাদ্রাসা) যদি বিশৃঙ্খলা করে তাহলে বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর এ কথা বলেন তিনি।

নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিষয়টি বাস্তবায়নে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি মনিটরিং করা হবে। যারা নির্দেশনা না মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’