করোনা পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে করোনাভাইরাস সম্পর্কে তথ্য ও চিকিৎসাসেবা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত পাঁচটি নগর মাতৃসদনে আজ শুক্রবার থেকে টেলিমেডিসিন সেবা দেওয়া হবে। এজন্য প্রতিটি মাতৃসদনে তিনজন চিকিৎসক পালাক্রমে ২৪ ঘণ্টা সেবা দেবেন। এ টেলিমেডিসিন সেবা আজ সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টেলিমেডিসিন সেবার জন্য নির্ধারিত মাতৃসদনের টেলিফোন নাম্বারগুলো হলো নারী মৈত্রী, নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার, টেলিফোন : ৫৮৩১৪৯৩৩; নারী মৈত্রী, নগর মাতৃসদন, ৩/৫ খ বাঁশবাড়ী, মোহাম্মদপুর, টেলিফোন : ০১৩১১৯৪৬৪৩২; বাঁশবাড়ী, ঢাকা আহ্ছানিয়া মিশন, ২০৯ বর্ধনবাড়ী, নেকিবাড়িরটেক, হরিরামপুর, মাজার রোড, মিরপুর-১, টেলিফোন : ০১৩০১-৫৯৬৮৩৯; বাপসা, নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, টেলিফোন : ০১৭৭০-৭২২১৯৪; পিএ-৫, ইউটিপিএস, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, টেলিফোন : ০১৩১৪-৭৬৬৫৪৫।