যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলিবর্ষণ বা প্রাণঘাতী বন্দুক হামলা ঠেকাতে নতুন আধা ডজন নির্বাহী আদেশের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে, বন্দুক হামলা দেশটিতে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এবং তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাইডেনের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে বাড়িতে বন্দুক তৈরির উপযোগী ‘ঘোস্ট গান কিট’ বিক্রিতে কড়াকড়ি। নিজের বা অন্যের ক্ষতির কারণ হতে পারে এমন ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধ করতে কংগ্রেসে ‘রেড ফ্ল্যাগ’ আইন পাস। সহিংসতা প্রতিরোধী কর্মসূচিতে অর্থায়ন বৃদ্ধি। আগ্নেয়াস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) কাছ থেকে একটি বার্ষিক প্রতিবেদন সামনে আনা প্রভৃতি।
জো বাইডেন বলেন, দেশে বন্দুক সহিংসতা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এবং এটি একটি আন্তর্জাতিক লজ্জা।