জয়ে শুরু ব্যাঙ্গালোরের

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৯ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬০ রানের লক্ষ্য ছুড়ে আইপিএলে জেতা কঠিন। তবুও মুম্বাই বোলাররা সফল হয়েই গিয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইনিংসের শেষ ওভারে ৭ রানের প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলে (১৬০/৮)। তাতে ২ উইকেটে ম্যাচ জিতে শুভ সূচনা করেছে ব্যাঙ্গালুরু।
ম্যাচের হাইলাইটস কিন্তু হার্শাল প্যাটেল। গুজরাটের এই পেসার আইপিএল ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নেন। তার ২৭ রানে ৫ উইকেট মুম্বাইয়ের বিপক্ষে কোনো বোলারের প্রথম ৫ উইকেটও। মুম্বাইয়ের ইনিংসের শেষ ওভারে ৪ উইকেট নেন তিনি। এছাড়া এবি ডি ভিলিয়ার্সের ২৭ বলে ৪৮ ও গ্লেন ম্যাক্সওয়েলের ২৮ বলে ৩৯ রানে ম্যাচ জেতে ব্যাঙ্গালোর। কোহলি করেন ৩৩। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৯ করেন ক্রিস লিন। ইন্টারনেট।