নবম-দশম শ্রেণি : বিজ্ঞান

দ্বাদশ অধ্যায় : প্রাত্যহিক জীবনে তড়িৎ

বহুনির্বাচনী

১. ব্যাটারি সেলে রাসায়নিক অ্যানোড থেকে ইলেকট্রন কোথায় জমা হয়?

ক. অ্যানোডে       খ. ক্যাথোডে

গ. ইলেকট্রোলাইটে           ঘ. কোনোটিই নয়

২. সাধারণত ব্যাটারির কয়টি অংশ থাকে?

ক. ৩টি   খ. ৪টি   গ. ৫টি   ঘ. ৬টি

৩. একটি সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য কত?

ক. ১.৫ ভোল্ট      খ. ১.৬ ভোল্ট

গ. ২.৭ ভোল্ট      ঘ. ৩.২ ভোল্ট

৪. বাসায় বিদ্যুৎ সরবরাহের জীবন্ত (লাল রঙের) তারে বিদ্যুৎ ভোল্টেজ কত?

ক. ২১০ ভোল্ট     খ. ২২০ ভোল্ট

গ. ২৪০ ভোল্ট     ঘ. ২৬০ ভোল্ট

৫. কোনো দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কী বলে?

ক. তড়িৎ বিশ্লেষ্য খ. তড়িৎ প্রলেপন

গ. তড়িৎ মুদ্রণ     ঘ. তড়িৎ বিশ্লেষণ

৬. অ্যানোডের ফল যতটুকু হ্রাস পায় ক্যাথোডের ভর ততটুকু

ক. হ্রাস পায়        খ. বৃদ্ধি পায়

গ. অপরিবর্তিত থাকে         ঘ. কোনোটিই নয়

৭. কাজের একক কী?

ক. ওয়াট  খ. ভোল্ট  গ. জুল  ঘ. অ্যাম্পিয়ার

৮. এক কিলোওয়াট কত ওয়াট?

ক. ১০২ ওয়াট     খ. ১০৩ ওয়াট

গ. ১০৪ ওয়াট      ঘ. ১০৫ ওয়াট

৯. এক কিলোওয়াট/ঘণ্টা=কত জুল?

ক. ২,৩০,০০০০ জুল        খ. ২,৪৫,০০০০ জুল

গ. ৩,৩০,০০০০ জুল         ঘ. ৩,৬০,০০০০ জুল

১০. BOT-এর পূর্ণ রূপ কোনটি?

ক. Board of Trade            খ. Board in Trade 

গ. Board and Trade         ঘ. কোনোটিই নয়

১১. ব্যয়িত শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক?

ক. E=Pxt/1000         খ. P= (E+t)1000

গ. P=E+t/1000          ঘ. E=(P/t)1000      

১২. কয় ধরনের এনার্জি সেভিং বাল্ব রয়েছে?

ক. ২ ধরনের       খ. ৩ ধরনের

গ. ৪ ধরনে                      ঘ. ৫ ধরনের

১৩. সাধারণ বাল্বের তুলনায় এনার্জি সেভিং বাল্ব কত গুণ বেশি সময় টিকতে পারে?

ক. ২-২৫ গুণ       খ. ২-৩০ গুণ

গ. ৩-২৫ গুণ       ঘ. ৩-৫০ গুণ

১৪. অ্যানার্জি সেভিং বাল্বে বিদ্যুৎ সাশ্রয়ের পরিমাণ কত?

ক. ১০-৫০ %      খ. ২০-৭০ %

গ. ২০-৮০ %      ঘ. ৩০-৯০ %

১৫. ৬০ ওয়াটের একটি বাল্ব প্রতিদিন ১০ ঘণ্টা করে ৩০ দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হবে?

ক. ১০ ইউনিট     খ. ১৫ ইউনিট 

গ. ১৮ ইউনিট      ঘ. ২০ ইউনিট 

১৬. এলইডি (LED)-এর পূর্ণ রূপ কোনটি?

ক. Light Emiting Diode

খ. Light Emitting Diode

গ. Light Eminting of Diode

ঘ. কোনোটিই নয়

১৭. যখন ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কী বলে?

ক. ধনাত্মক আয়ন খ.ঋণাত্মক আয়ন

গ. নিরপেক্ষ আয়ন ঘ. কোনোটিই নয়

১৮. Alternating current-এ প্রতি সেকেন্ডে কতবার ধনাত্মক থেকে ঋণাত্মক বিভবে পরিবর্তিত হয়?

ক. ২০ বার                      খ . ৩০ বার

গ. ৩৫ বার                      ঘ. ৫০ বার

১৯. কোন অংশগুলো নিয়ে ব্যাটারি গঠিত?

ক . অ্যানোড        খ. ক্যাথোড

গ . ইলেকট্রোড    ঘ. সবগুলো

২০. ৬০ ওয়াটের একটি বাল্ব প্রতিদিন ১০ ঘণ্টা করে ১৫ দিন জ্বলল এবং প্রতি ইউনিট ৬ টাকা হলে উক্ত বিদ্যুতের জন্য মোট তড়িৎ ব্যয় কত টাকা?

ক. ৪৫ টাকা                    খ. ৫৪ টাকা

গ. ৬০ টাকা        ঘ. ৭৫ টাকা

উত্তর

১. খ, ২.ক, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. খ, ১৭. খ, ১৮.ঘ, ১৯. ঘ, ২০. খ