প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস
কাঠামোবদ্ধ প্রশ্ন
১. রিসালাত অর্থ কী? নবী-রাসুলদের পাঁচটি মূল শিক্ষা লেখো।
২. জান্নাত ও জাহান্নাম কী? জাহান্নামের ভয়াবহতা জেনে তুমি কী করো তা চারটি বাক্য লেখো।
৩. আখিরাত কাকে বলে? এর ওপরে ইমান আনা জরুরি কেন, তার একটি কারণ লেখো। আখিরাতে শান্তি পেতে তোমার করণীয় চারটি বাক্য লেখো।
৪. আল্লাহর গুণবাচক নামসমূহকে কী বলে? আল্লাহতায়ালার নিদর্শন সম্পর্কে চারটি বাক্য লেখো।
৫. আখিরাত কী? আখিরাতের প্রথম ধাপে সবাইকে কয়টি প্রশ্ন করা হবে? সেগুলোর সঠিক উত্তর দিতে তোমার প্রস্তুতি সম্পর্কে চারটি বাক্য লেখো।
উত্তর
১. রিসালাত অর্থ বার্তাবহন। নবী-রাসুলদের পাঁচটি মূল শিক্ষা হলো
ক. তাওহিদ : আল্লাহ এক। তার কোনো শরিক নেই।
খ. রিসালাত : আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো।
গ. দ্বীন : আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো।
ঘ. আখলাক : চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়মকানুন শিক্ষাদান।
ঙ. আখিরাত : মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো।
২. জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান আর জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। জাহান্নামের ভয়াবহতা জেনে আমি যা করি :
ক. আল্লাহ ও তার রাসুল এবং ইমানের অন্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখি।
খ. অন্যায় কাজ থেকে বিরত থাকি।
গ. মিথ্যা বলা থেকে বিরত থাকি।
ঘ. যেসব কাজে আল্লাহ খুশি হন সেগুলো বেশি বেশি করি।
৩. মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আখিরাতের ওপরে ইমান আনা জরুরি। কারণ হজরত আদম (আ.) থেকে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) পর্যন্ত সব নবী-রাসুলই আখিরাতের কথা বলেছেন ।
আখিরাতে শান্তি পেতে আমার করণীয়
ক. সব সময় সত্য কথা বলা।
খ. অসহায় ও গরিব মানুষকে সাহায্য করা।
গ. যেকোনো কাজে আখিরাতের ফলাফলের ওপর গুরুত্ব দেওয়া।
ঘ. সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তোলা।
৪. আল্লাহতায়ালার গুণবাচক নামসমূহকে আসমাউল হুসনা বলে।
আল্লাহতায়ালার চারটি নিদর্শন
ক. আমাদের এই সুন্দর পৃথিবী।
খ. নীল আকাশ।
গ. মাঠ ভরা সোনালি ফসল।
ঘ. কুল কুল শব্দে বয়ে যাওয়া নদী।
৫. মৃত্যুর পরের জীবন হলো আখিরাত। আখিরাতের প্রথম ধাপে সকলকে ৩টি প্রশ্ন করা হবে। সেগুলোর সঠিক উত্তর দিতে আমার প্রস্তুতি হলো
ক. ইমানের বিষয়গুলোর ওপর দৃঢ় বিশ্বাস রাখি।
খ. আল্লাহ ও তার রাসুলের কথামতো চলি।
গ. যেসব কাজে আল্লাহ খুশি হন সেগুলো পালন করি।
ঘ. আল্লাহ ও তার রাসুল যেসব কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকি।