দাদা প্রিন্স ফিলিপের শেষকৃত্যে যোগ দেবেন ‘ডিউক অব সাসেক্স’ প্রিন্স হ্যারি। তবে তার স্ত্রী ‘ডাচেস অব সাসেক্স’ উপস্থিত থাকতে পারবেন না।
খবরটি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র। তিনি জানান, বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এই দম্পতি এবং সন্তানসম্ভবা ডাচেসকে যুক্তরাজ্য সফরে না যাওয়ার জন্য উপদেশ দিয়েছেন ডাক্তার।
গত শুক্রবার ৯৯ বছর বয়সে উইন্ডসর ক্যাসেলে শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। ‘ডিউক অব এডিনবরা’ ছিলেন রানির দীর্ঘদিনের সঙ্গী। এই দম্পতি ৭৩ বছর একসঙ্গে জীবন কাটিয়েছেন।
আগামী শনিবার এক ঐতিহ্যবাহী ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে প্রিন্স ফিলিপের। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকবে রাজপরিবারের খুব কমসংখ্যক সদস্য।