চাকরি

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : সিনিয়র সায়েন্টিফিক অফিসার ১০ জন। সংশ্লিষ্ট বিষয়ে (পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা রসায়ন বা ভূতত্ত্ব বিষয়ে) পিএইচডি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে (পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা রসায়ন বা ভূতত্ত্ব বিষয়ে) এমফিল ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা

সংশ্লিষ্ট বিষয়ে (পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা রসায়ন বা ভূতত্ত্ব বিষয়ে) থিসিসসহ এমএসসি বা এমএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৪ বছরের কাজের অভিজ্ঞতা। শিক্ষাজীবনে ন্যূনতম ৩টি ১ম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সিনিয়র ইঞ্জিনিয়ার (নিউক্লিয়ার) ২ জন। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমফিল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে থিসিসসহ এমএস বা এমই ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৪ বছরের কাজের অভিজ্ঞতা। শিক্ষাজীবনে ন্যূনতম ৩টি ১ম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) ২ জন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমফিল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে থিসিসসহ এমএস বা এমই ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৪ বছরের কাজের অভিজ্ঞতা। শিক্ষাজীবনে ন্যূনতম ৩টি ১ম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সিনিয়র ইঞ্জিনিয়ার (কম্পিউটার) ১ জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমফিল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে থিসিসসহ এমএস বা এমই ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৪ বছরের কাজের অভিজ্ঞতা। শিক্ষাজীবনে ন্যূনতম ৩টি ১ম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সিনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) ১ জন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমফিল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে থিসিসসহ এমএস বা এমই ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৪ বছরের কাজের অভিজ্ঞতা। শিক্ষাজীবনে ন্যূনতম ৩টি ১ম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সব পদের বেলায় ১৫ মার্চ ২০২১ অনুসারে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। http://baera.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল ২০২১ বিকেল ৫টা। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়াসহ দরকারি সব তথ্য জানা যাবে কর্তৃপক্ষের এই (www.baera.gov.bd) ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই ১২/এ, আগারগাঁও, ডাক বাক্স নম্বর : ২৪০, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৯ মার্চ, পৃষ্ঠা

গ্রন্থনা : আনিকা তাহসিন