কারওয়ানবাজারে জাটকা জব্দ

রাজধানীর কারওয়ানবাজারে বেশ কয়েকটি মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন জাটকা জব্দ করেছে র‌্যাবের ভ্রামমাণ আদালত। গতকাল রবিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সাতটি আড়ত মালিককে ৩১ হাজার টাকা জরিমানাও করা হয়। গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।