রাজধানীর মতিঝিল এলাকার সাত থানায় বালুর বস্তা দিয়ে মেশিনগান চৌকি স্থাপন করা হয়েছে। সেখানে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেদখা গেছে।
মতিঝিল ডিভিশনের ডিসি সৈয়দ নজরুল ইসলাম জানান, সোমবার মতিঝিল ডিভিশনের সাতটি থানায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। সবুজবাগসহ মতিঝিল ডিভিশনের সব থানায় একই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমকে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তো আপনারা দেখেছেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে বালুর তৈরি সেই বাংকারে করে ২৪ ঘণ্টা পুলিশ ডিউটি করবে।
তিনি আরো জানান, থানাভিত্তিক যতগুলো পুলিশ ফাঁড়ি আছে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরেজমিনে ঢাকার সবুজবাগ থানায় এলএমজি নিয়ে পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এর আগে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জের থানা ও ফাঁড়িতে মেশিনগান চৌকি স্থাপন করা হয়।