বাংলা একাডেমির সভাপতি ও লোকগবেষক শামসুজ্জামান খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। করোনা আক্রান্ত এবং বিভিন্ন বার্ধক্যজনিত রোগ নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শামসুজ্জামান খানের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত।
বাংলা একাডেমির একটি সূত্র গতকাল দেশ রূপান্তরকে জানিয়েছে, সোমবার সকালে শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী দেশ রূপান্তরকে বলেন, ‘শামসুজ্জামান খানের অবস্থা ভালো নেই। তার অবস্থা সংকটাপন্ন।’