ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশেষ শাখার উপমহাপরিদর্শক মো. আসাদুজ্জামান। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এসবির প্রধান মনিরুল ইসলাম পদোন্নতি পাওয়ায় সিটিটিসির প্রধানের পদটি শূন্য হয়।
ডিআইজি আসাদুজ্জামান দেশে জঙ্গি দমন ও দুর্র্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর আগে তিনি এসবির গোপনীয় শাখা, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বগুড়া ও সাতক্ষীরার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তর ও ডিএমপির বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।