কাজী আমিনুলের মৃত্যুতে ললিতকলা একাডেমির শোক

আমিন জুয়েলার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহসভাপতি শিল্পপতি কাজী আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির উপদেষ্টা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির চেয়ারম্যান ও সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন আহমেদ। এক যুক্ত বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।

কাজী আমিনুল ইসলাম গত ৫ এপ্রিল সকাল সাড়ে ৬টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সফল উদ্যোক্তা শিল্পপতি ও তরুণ ব্যবসায়ী কাজী আমিনুল ইসলামের অকাল মৃতুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। বিজ্ঞপ্তি।