প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ-১৪২৮ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সোয়া ৭টায় তার ভাষণ প্রদান করবেন।’
প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলগুলো একযোগে সম্প্রচার করবে।