হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দো পুলিশ (ডিবি)। ২০১৩ সালের ৫ মে যাত্রাবাড়ী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
মঙ্গলবার যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে ২০১৩ সালের ৫ মের ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখা পুলিশ। ওই সালের ৬ মে পল্টন থানায় দায়ের করা মামলায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়।