করোনায় জামায়াতের সাবেক আমিরের মৃত্যু

জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

মকবুল আহমাদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রাম আমিনবাড়ির মৃত নাদেরেজ্জামানের দ্বিতীয় ছেলে। তিনি ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও শরিষাদী হাই স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক। গতকাল রাত ১০টায় ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে ও ১১টায় নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে দেওয়া পোস্টে সাবেক আমির মুকবুল আহমাদের মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন।