পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার নিজের ফেইসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে বাইডেন এই শুভেচ্ছা জানান।

পোস্টে তিনি লিখেছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এ সপ্তাহে বৈশাখী, নবরাত্রিসহ নতুন বছরের উৎসব উদযাপন করছে, তাদের প্রতি আমার এবং জিলের পক্ষথেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। শুভ পহেলা বৈশাখ।আশা করি আপনারা ও আপনাদের পরিবারের সদস্যদের জন্য নতুন বছর উন্নতি ও আলোর বার্তা নিয়ে আসবে।