চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়াল মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসায় তার মৃত্যু হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
সাজেদুল আউয়ালের একমাত্র ছেলে ইশরাত শামীম অনন্ত বলেন, ‘বাবা গত মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার পর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর কিছুটা ভালো ছিলেন। আজকে সন্ধ্যার পর হঠাৎ করেই বলছিলেন, খারাপ লাগছে। কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যায়। আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান। তাকে হাসপাতালে আর নিতে পারিনি।’
দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জানান অনন্ত।