এক দিনে দ্বিতীয় ডোজ নিলেন প্রায় ২ লাখ মানুষ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে চলমান রয়েছে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ কর্মসূচি। গতকাল বৃহস্পতিবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৬৫৫ ও নারী ৬৩ হাজার ৩২১ জন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন।

এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পাশর্^প্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৬৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পাশর্^প্রতিক্রিয়া দেখা দিয়েছে দুজনের। গতকাল টিকাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

গতকাল এক দিনে ঢাকা মহানগরে ৪৭ কেন্দ্রে দ্বিতীয় ডোজের  টিকা নিয়েছেন ২৯ হাজার ৩২৪ জন। এর মধ্যে ১৯  হাজার ৮৬৫ পুরুষ ও ৯ হাজার ৪৫৯ জন নারী। সবচেয়ে বেশি ৩ হাজার ৮১ জন টিকা নিয়েছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে ১ হাজার ২৮০ জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ১ হাজার ৫৮,  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪৪,  ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার  ৫৯৭  জন টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৬৩ হাজার ৪১ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া ময়মনসিংহে ৯ হাজার ৬৯৬, চট্টগ্রামে ৩৮ হাজার ৬১৪, রাজশাহীতে ২২ হাজার ৯১, রংপুরে ১৭ হাজার ১৮৩, খুলনায় ২৪ হাজার ৩৫৭, বরিশালে ৮ হাজার ১৭৩ ও সিলেট বিভাগে ১৩ হাজার ৮২১ জন টিকা নিয়েছেন।

প্রথম ডোজের টিকা কমে ১০ হাজারে : গতকাল প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ হাজার ৫৭২ জন। এর মধ্যে ৬ হাজার ৮৯০ জন পুরুষ,  ৩ হাজার ৬৮২ জন নারী। তাদের মধ্যে মাত্র দুজনের সামান্য পাশর্^প্রতিক্রিয়া দেখা গেছে। আর এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন।