নোয়াখালীর জেলা আওয়ামী লীগ নেতা শিল্পপতি মাহমুদ আলী রাতুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ১১টা ৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার পর জানাজা শেষে চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ্ মাজারে বাবা, মা ও বড় ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি। এর আগে তিনি হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। রাতুল চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক।