বেঙ্গল গ্যালারিতে প্রদর্শনী ‘নূর-ই-মোহাম্মদ’

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী রনি আহম্মেদের ‘নূর-ই-মোহাম্মদ’ শীর্ষক প্রদর্শনী। গত বুধবার প্রথম রমজান থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে রমজান মাসজুড়ে। করোনা পরিস্থিতি এবং লকডাউন বিবেচনায় প্রদর্শনীটি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শারীরিক উপস্থিতিতেও প্রদর্শনীটি দেখা যাবে। এ ব্যাপারে ইসলামী শিল্প ঐতিহ্য, ক্যালিগ্রাফির সঙ্গে বাঙালির ঐতিহ্যবাহী লোকায়ত ধারা তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীতে রনি আহম্মেদ আরও বলেন, “সুফিবাদের অসংখ্য বই পড়লেও এই পথের খোঁজ মিলবে না, যতটা মিলবে আত্মার গভীর উপলব্ধির মাধ্যমে। আত্মার সেই গভীর উপলব্ধি দর্শক অনুভব করতে পারলেই আমার শিল্পকর্ম সফল হবে বলে মনে করি।”