‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ বিজয়ীদের হাতে পুরস্কার

‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ সেরা তিন বিজয়ীর হাতে পুরস্কার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

গত ১৩ এপ্রিল আকিজ হাউজ প্রাঙ্গণে ‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ প্রতিযোগিতার সেরা তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আলমগীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সৈয়দ আলমগীর বলেন, ‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ প্রতিযোগিতার মাধ্যমে বেশ কিছু উদ্ভাবনী চিন্তা বের হয়ে এসেছে। নিঃসন্দেহে এই চিন্তাগুলো দেশের জনগণের কল্যাণের স্বার্থে ব্যবহৃত হবে।’

তিনি বলেন, ‘বরাবরই ক্লেমন তরুণদের উদ্ভাবনী এসব চিন্তা-ভাবনাকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, ক্লেমনের এ রকম অভিনব উদ্যোগগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ প্রতিযোগিতার অংশ হিসেবে সারাদেশ থেকে তরুণ প্রতিযোগীদের কাছ থেকে ৫৮৭টি আইডিয়া নেওয়ার পর সেরা ১০টি আইডিয়া বাছাই করা হয়। ক্লেমনের সম্মানিত বিচারকরা এই ১০টি আইডিয়া থেকে বাছাই করেন বিজয়ীদের।

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)। পুরস্কার হিসেবে তারা পেয়েছে ১ লাখ টাকা।

প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় রানারআপ হিসেবে স্থান লাভ করেছে যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। তারা পুরস্কার হিসেবে যথাক্রমে পেয়েছে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা।