আইনমন্ত্রী আনিসুল হকের মা ও দেশের অন্যতম সংবিধানপ্রণেতা মরহুম সিরাজুল হকের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০২০ সালের এ দিনে ৮৬ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
আনিসুল হকের বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হক ২০০২ সালের ২৮ অক্টোবর পরলোক গমন করেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে তার ছোট ছেলে আরিফুল হক চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে মারা যান। ২০১৮ সালের ১৫ জুলাই তার একমাত্র মেয়ে সায়মা ইসলামও ৬৫ বছর বয়সে ঢাকায় মারা যান।
গত কয়েক বছরে পরিবারের সব সদস্যকে হারান আইনমন্ত্রী। বিয়ের তিন বছরের মাথায় ১৯৯১ সালের ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় স্ত্রী নূর আমতুল্লাহ্ রিনা হককে হারান আনিসুল হক। এরপর তিনি আর বিবাহবন্ধনে আবদ্ধ হননি। তার কোনো সন্তান নেই।