‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ পুরস্কার বিতরণী

উদ্ভাবনমূলক কাজে উৎসাহী করতে ‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করে আকিজ ভেঞ্চার গ্রুপ। সারা দেশের তরুণ প্রতিযোগীদের কাছ থেকে ৫৮৭টি আইডিয়ার মধ্যে থেকে সেরা ১০টি বাছাই করা হয়। এ উপলক্ষে গত মঙ্গলবার আকিজ হাউজ প্রাঙ্গণে তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। বিজ্ঞপ্তি।