পবিত্র রমজান মাস ও করোনা মহামারী বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী নিয়ে ‘বিশেষ কম্বো প্যাক’ সুবিধা প্রদান করছে ফ্রেশ। প্রতিষ্ঠানটির ভাষ্য, হ্রাসকৃত মূল্যের এই প্যাকটির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো যাবে। ডাল, লবণ, তেল, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের মুখে হাসি ফোটাতে পারে। ছড়িয়ে দিতে পারে সৌহার্দ্য। ফ্রেশ ‘রমজান কম্বো প্যাকে’ সব মিলিয়ে ৩৬৯ টাকার পণ্য কেনা যাবে ৩৩০ টাকায়। বিশেষ এই কম্বো প্যাকটি কিনতে ১৬৫৯৫ নম্বরে কল করা যাবে। পাশাপাশি নির্দিষ্ট সুপারশপেও মিলবে এ সুবিধা। বিজ্ঞপ্তি।