নিজ পুত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগে শ্বশুরকে (৫০) গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ।
শনিবার বিকেলে হাতিয়া পৌরসভার নিজ বাড়ি থেকে অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়।
ভুক্তভোগী পুত্রবধূ শনিবার তার শ্বশুর জবিয়ল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার শাশুড়ি বাবার বাড়ি যান। শুক্রবার তার স্বামী চাকরিস্থলে জেলার চৌমুহনী বাজারে অবস্থান করছিলেন।
এ সুযোগে শুক্রবার রাতে ঘরে কেউ না থাকার সুযোগে নিজ পুত্রবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুত্রবধূর মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত ওসমান বলেন, রবিবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।