বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে বীরশ্রেষ্ঠর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক অমিত হাসান আবির, সাংবাদিক মোশারফ কবির, রুবেল ভূঁইয়া, আল-আমিন, ইসমাইল হোসেন প্রমুখ।