৫ নারী ফুটবলার করোনা পজিটিভ

বাংলাদেশ নারী ফুটবল দলের ৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন- কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আনাই মগিনি ও নিলুফা ইয়াসমিন নীলা। আক্রান্তরা সবাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবাসিক ক্যাম্পে আইসোলেশনে আছেন। জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, শুরুতে আক্রান্তদের সবার উপসর্গ থাকলেও এখন তারা ভালো আছেন। তাদের পুনরায় করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে।