ভার্চুয়াল সংলাপে আতিকুল

ফায়ার সেফটির ব্যবস্থা না থাকলে হোল্ডিং নম্বর নয়

ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নিজস্ব ফায়ার সেফটির ব্যবস্থা না রেখে ভবন নির্মাণ করলে ডিএনসিসির পক্ষ থেকে হোল্ডিং নম্বর কিংবা ট্রেড লাইসেন্স প্রদান করা হবে না। গতকাল রবিবার দুপুরে ইউরোপীয় ইউনিয়ন-ইকোর সহযোগিতায় ‘সেভ চিলড্রেন’ আয়োজিত ‘নগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

ডিএনসিসির মেয়র বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শুধু উন্নয়নেই নয় দুর্যোগ মোকাবিলাতেও বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে।