রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫১ হাজার ৩৫৮ পিস ইয়াবা, ৪২ গ্রাম হেরোইন ও ২০ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
ডিএমপি সূত্র জানায়, রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।