দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় পরিচিতি
বহুনির্বাচনী
১. প্রযুক্তিগত পরিবেশের উপাদান হলো
i. প্রযুক্তি শিক্ষা
ii. কারিগরি দক্ষতা
iii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. উৎপাদনের বাহন কোনটি?
ক. শিল্প
খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষসেবা
ঘ. বাজারজাতকরণ প্রসার
৩. জরিনা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শামুক ও ঝিনুক সংগ্রহ করে পর্যটকদের কাছে বিক্রি করেন। এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. নিষ্কাশন খ. উৎপাদন
গ. প্রজনন ঘ. নির্মাণ
৪. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?
ক. আধুনিক যুগে খ. মধ্য যুগে
গ. প্রাচীন যুগে ঘ. শিল্প-বিপ্লব যুগে
৫. ‘বস্ত্রশিল্প’ কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. নিষ্কাশন খ. উৎপাদন
গ. নির্মাণ ঘ. সেবা
৬. ব্যাংক ও বীমাব্যবস্থার সম্প্রসারণ হয় কোন যুগে?
ক. আধুনিক যুগে খ. মধ্য যুগে
গ. প্রাচীন যুগে ঘ. শিল্প-বিপ্লব যুগে
৭. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়
i. শিক্ষা ও সংস্কৃতি
ii. মানুষের আচার-আচরণ
iii. দেশের অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. পানি থেকে বিদ্যুৎ উৎপাদন কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. প্রজনন খ. উৎপাদন
গ. সেবা ঘ. নিষ্কাশন
৯. আতিক বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন শো-পিচ, খেলনা ও সোফা তৈরি করেন। এটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষসেবা ঘ. উৎপাদন
১০. নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
ক. জাতি খ. বিনিয়োগ
গ. ভোক্তা ঘ. শিক্ষা
১১. ব্যবসায়ের অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে কোন যুগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়?
ক. আধুনিক যুগে খ. মধ্য যুগে
গ. প্রাচীন যুগে ঘ. শিল্প-বিপ্লব যুগে
১২. ব্যবসায়ের মধ্য যুগের নিদর্শন হলো
i. ধাতব মুদ্রার ব্যবহার
ii. শিল্প-বিপ্লব
iii. কাগজি মুদ্রার প্রচলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ব্যবসায়ের কোন শাখা শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছাতে সহায়তা করে?
ক. বাণিজ্য খ. প্রত্যক্ষসেবা
গ. বিজ্ঞাপন ঘ. গুদামজাতকরণ
১৪. ‘খনি থেকে কয়লা উত্তোলন’ কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. নিষ্কাশন খ. উৎপাদন
গ. প্রজনন ঘ. নির্মাণ
১৫. ফিরোজ নিজের হ্যাচারিতে মাছের ডিম থেকে আলাদা পোনা উৎপাদন করেন। ফিরোজ কোন শিল্পের সঙ্গে জড়িত?
ক. উৎপাদন শিল্প
খ. প্রজনন শিল্প
গ. সেবাশিল্প
ঘ. নির্মাণশিল্প
১৬. ‘নদ-নদী’ কোন পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. দেশীয়
১৭. ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন হলো
i. বাজার ও শহর সৃষ্টি
ii. বৃহদায়তন উৎপাদন
iii. মোবাইল ব্যাংকিং প্রচলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. রাস্তাঘাট ও সেতু তৈরি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. সেবা খ. প্রজনন
গ. উৎপাদন ঘ. নির্মাণ
১৯. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ কী?
ক. মুনাফা অর্জন
খ. মানুষের অভাববোধ
গ. বাণিজ্যিক উদ্দেশ্য
ঘ. বাজার সৃষ্টি
২০. নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান নয়?
ক. জাতি খ. মানবসম্পদ
গ. আন্তর্জাতিক সম্পর্ক ঘ. দেশীয়
উত্তর
১. ঘ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. ঘ, ৮. ঘ, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. খ, ১৩. ক, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. ঘ, ১৯. খ, ২০. গ