অষ্টম শ্রেণি : বাংলা প্রথম পত্র

গল্প : পড়ে পাওয়া

বহুনির্বাচনী প্রশ্ন

১. দেবমন্দিরের সামনের নাচ-গানের ঘরকে কী বলে?

ক. নাটমহল         খ. নাটমঞ্চ

গ. নাটমন্দির       ঘ. নাটঘর

২. পড়ে পাওয়া বাক্সের রং কী ছিল?

ক. লাল              খ. সবুজ

গ. নীল               ঘ. কালো

৩. কাপালি লোকটার গ্রামের নাম কী?

ক. হরিরামপুর      খ. প্রিয়দর্শিনীপুর

গ. অম্বরপুর                     ঘ. চন্দ্রকোনা

৪. পড়ে পাওয়া গল্পে বিধু কীসের প্রতীক?

ক. আদর্শের                     খ. নির্ভরতার

গ. গ্রাম্য সরলতার ঘ. শৃঙ্খলার

৫. পড়ে পাওয়া গল্পে কিশোরদের মধ্যে প্রকাশ পেয়েছে

i. সততা

ii. নৈতিকতা     

iii. স্বার্থপরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. ii ও iii

গ. i ও iii                     ঘ. i, ii ও iii

৬. ‘পড়ে পাওয়া’কী ধরনের গল্প?

ক. শিশুতোষ        খ. কিশোর

গ. আত্মস্মৃতিমূলক ঘ. ভৌতিক

৭. পড়ে পাওয়া গল্পটি কোন গ্রস্থ থেকে সংকলন করা হয়েছে?

ক. নীলগঞ্জের ফালমন সাহেব

খ. ইছামতী

গ. চাঁদের পাহাড়

ঘ. হীরামানিক জ্বলে

৮. পড়ে পাওয়া গল্পের লেখকের নাম কী?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৬১           খ. ১৮৯৪           গ. ১৮৯৬           ঘ. ১৮৯৯

১০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?

ক. কাদম্বরী দেবী  খ. জাহ্নবী দেবী

গ. মৃণালিনী দেবী  ঘ. মৃত্তিকা দেবী

১১. পথের পাঁচালি কী ধরনের গ্রন্থ?

ক. কাব্যগ্রন্থ                     খ. উপন্যাস

গ. গল্পগ্রন্থ                      ঘ. নাটক

১২. নিচের কোন গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা?

ক. দিবারাত্রির কাব্য           খ. চোখের বালি

গ. ধূপছায়া                      ঘ. আরণ্যক

১৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত বছর পর দ্বিতীয়বার বিয়ে করেন?

ক. একুশ            খ. বাইশ

গ. তেইশ                        ঘ. চব্বিশ

উত্তর

১. গ, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. ঘ, ১৩. খ