কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির অনলাইন সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ২ মে ও শেষ হবে ১০ জুন ২০২১। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তির ফলাফল প্রকাশ হবে আগামী ৫ আগস্ট ২০২১। ভর্তির আবেদনের তারিখসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে www.bsmrau.edu.bd) পাওয়া যাবে।