করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে কর্মরত চিকিৎসকদের স্যাম্পল সংগ্রহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) কলেজের শাহ আলম বীরউত্তম মিলনায়তনে স্থাপিত বুথটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, চিকিৎসকদের পাশাপাশি নির্দিষ্টসংখ্যক সাধারণ মানুষও স্যাম্পল প্রদান করতে পারবেন। বুথ উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. সাহেনা আকতার, সমিতির সভাপতি ডা. মো. মনোয়ারুল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট কলামনিস্ট ও ইসলামী গবেষক আহমদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।